হুমকিতে হবিগঞ্জ শহররক্ষা বাঁধ, রাত জেগে পাহারা

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২২, ২১:১৫আপডেট : ২০ জুন ২০২২, ২১:১৫

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত আড়াইশ গ্রামের লক্ষাধিক মানুষ। পাশাপাশি খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। এ অবস্থায় শহরবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। সেইসঙ্গে রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ জুন) বিকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। এতে শহররক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত চার দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। কালনি-কুশিয়ারা ও ভেড়ামোহনা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। কুশিয়ারা নদীর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরক্তি) মিনহাজ আহমেদ শোভন বলেন, ‘খোয়াই নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আর দুই মিটার বৃদ্ধি পায় তাহলে শহররক্ষা বাঁধ উপচে পানি শহরে প্রবেশ করবে। এ জন্য শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সদরের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বন্যাদুর্গতদের সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে