মৌলভীবাজারে ১১ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুন ২০২২, ২২:১৫আপডেট : ২১ জুন ২০২২, ২২:৩৭

চলমান বন্যায় মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ১১ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৭৮ হেক্টর জমির অন্যান্য ফসল। এখনও নামছে না বন্যার পানি। বন্যার পানিতে প্লাবিত রয়েছে জেলার সদর উপজেলা, জুড়ি, বড়লেখা ও কুলাউড়া।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শামছুদ্দিন বলেন, ‘আউশের পাশাপাশি শাকসবজিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এখন রোপা আমনের বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পানি দ্রুত না নামলে বীজতলা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মাঠ কর্মকর্তারা মাঠে কাজ করছেন। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম