জন্মস্থান ভেনেজুয়েলা বদলে হলো মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি 
০৩ আগস্ট ২০২২, ১৮:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৮:৫৯

মৌলভীবাজার জেলায় ১২ বাসিন্দার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) জন্মস্থান হিসেবে ছিল দক্ষিণ আমেরিকার দেশ ‘ভেনেজুয়েলা’র নাম। নতুন ভোটার ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনকারীদের এই বিড়ম্বনা দেখা দিয়েছে ।

গত ২৯ জুলাই বড়লেখা উপজেলার শিউলী বেগম নামে এক ভুক্তভোগি এনআইডি ডাউনলোড করে দেখেন তার জন্মস্থান ভেনেজুয়েলা।’ একই অবস্থা মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা নাঈম মিয়ার আইডি কার্ডেও। এখন তাদের আইডি কার্ড সংশোধন হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।  

ভুক্তভোগী সবাই পুরনো জাতীয় পরিচয়পত্রে কোনও না কোনও ভুল সংশোধন করতে দিয়েছিলেন। পরে যান্ত্রিকভাবে ক্রটি সংশোধন হওয়ায় রবিবার (৩১ জুলাই) রাতে ভেনেজুয়েলার স্থানে মৌলভীবাজারের নাম নির্বাচন অফিসের সার্ভারে এসেছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, তিন দিন আগে জেলার কয়েকটি উপজেলার নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ড সংশোধন করে তার প্রিন্ট কপি নিতে গেলে মৌলভীবাজারের স্থানে ভেনেজুয়েলার নাম চলে আসে। তবে এ যান্ত্রিক ক্রটি ঢাকার সার্ভারে দেখা দেয়। গত (৩১ জুলাই) রবিবার  নির্বাচন কমিশন বিষয়টি জানতে পারে। পরে ক্রটি সংশোধন করা হয়। আমরা সোমবার সকালে দেখেছি এনআইডি কার্ড সংশোধন হয়েছে। 

এনআইডি কার্ডের ক্রটি সংশোধনে কতদিন সময় লাগে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নতুন পরিপত্র জারি আছে। যথাসম্ভব দুই সপ্তাহের মধ্যে এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব। আমাদের চারটি ক্যাটাগরি আছে- ছোটগুলো দুই সপ্তাহের মধ্যে, আর জটিল হলে তদন্ত করে রিপোর্ট প্রতিবেদন, বিভিন্ন কাগজপত্র, বোর্ড মিটিং ইত্যাদি প্রয়োজন হয়। এতে বেশ সময় লেগে যায়। বিষয়টি নির্ভর করে আবেদনের ধরনের ওপর। 

তিনি বলেন, মৌলভীবাজার জেলার জায়গায় ‘ভেনেজুয়েলা’ নাম, সার্ভারে ক্রটির কারণে এসেছে। বিষয়টি নজরে আসায় তাৎক্ষণিক সমস্যা সমাধান করেছে নির্বাচন কমিশন। 

/টিটি/
সম্পর্কিত
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
এনআইডি ডাটাবেজে এসএসসি সনদ সংযুক্তির নির্দেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম