নারীদের সুইমিংপুলে যুবকদের প্রবেশের চেষ্টা, আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৭:১৬আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৭:১৬

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ‘মুক্তানগর রিসোর্টে’ নারীদের সুইমিংপুলে পুরুষ দর্শনার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ চার যুবককে আটক করে থানায় দিয়েছে।

আটক যুবকরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন ইকরচই গ্রামের মো. রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভা এলাকাধীন মো. মিজানুর রহমান (২১) ও সিলেটের গোলাপগঞ্জ থানাধীন গোষগার মো. জাহিদ আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তানগর রিসোর্টে কয়েকজন পুরুষ দর্শনার্থী ঘুরতে আসেন। এ সময় ওই দর্শনার্থীরা রিসোর্টে নারীদের সুইমিংপুলে জোরপূর্বক সুইমিংয়ের জন্য প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরত স্টাফরা বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্টের মালিক জাবেদ আহমদ রনি তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি বলেন, ‘রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী নারীদের সুইমিংপুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানালেও তারা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিস্তলের ফাঁকা গুলি ছোড়া হয়।’ 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, ‘চার জনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী