‘মোড়লদের লড়াইয়ের কারণে সমস্যা হচ্ছে, একমাসে সব ঠিক হয়ে যাবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৫:৩১আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫:৩১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গত একমাস ধরে জিনিসপত্রের সামান্য দাম বেড়েছে। তেল ও চালের দাম বেড়েছে- তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের কারণে এই দাম বাড়েনি। মোড়লদের লড়াইয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) এই সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়। আগামী একমাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব তহবিল হতে ২৮৪ জনের মধ্যে ১৩৫০ টাকা করে বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গরিবের সরকার। গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।’ 

তিনি বলেন, ‘বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপচেষ্টা চালাচ্ছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনও উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।’

এর আগে, পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদ নির্মিত ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন করেন। মন্ত্রী চার কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী