ঘরে ২ দিন পড়ে ছিল নারীর লাশ, পাশে ছিল আড়াই বছরের সন্তান 

সিলেট প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১০:৫২আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১০:৫৮

সিলেট নগরীর বালুচরে তালাবদ্ধ ঘর থেকে এক ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (২৪ আগস্ট) বাসার তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ওই নারীর আড়াই বছর বয়সী শিশু সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওই নারীর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, বালুচরের পাঁচতলা একটি ভবনের নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় বাসার দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে পাঠাই, বাচ্চাটি জীবিত আছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারের সময় ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্তত দুই দিন আগে ওই নারীকে খুন করেছে। হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে। কিন্তু মরদেহ বিভৎস আকার ধারণ করেছে। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বাসায় চুরি-ডাকাতির কোনও আলামত মেলেনি। তাছাড়া ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান