আইনশৃঙ্খলায় নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ২১:৫৯ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২১:৫৯

বাংলাদেশ জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই বিএনপি সরকারের আমলে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলার দিকে নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন জুবায়ের।

এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তাই জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য। এর নিন্দা জানানোর ভাষা নেই।

জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একইসঙ্গে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। তাই কোনও প্রকার বিষোদ্গারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনি ইশতেহারে যার প্রতিফলন যে কেউ দেখতে পাবে এবং সংগঠনের চলমান কার্যক্রমেও তা ফুটে উঠছে। জামায়াতে ইসলামী দেশে কোনও প্রকার বিভক্তিকে প্রশ্রয় দেয় না; বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে।

তিনি অভিযোগ করেন, ইসলামী কোনও পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন বক্তব্য পরিহার করে নিজের দায়িত্বের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার মতো যেন প্রধানমন্ত্রীকে দিতে না হয়: নাহিদ
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
সর্বশেষ খবর
লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’