সুনামগঞ্জে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:১৯

লাশ উদ্ধার সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  সোমবার রাতে প্রতিপক্ষের কনুইয়ের আঘাতে মখলিছ উল্লাহ (৮০) মারা যান। এলাকাবাসীর বরাত দিয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন এই তথ্য জানান।
এলাকাবাসী জানায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে ঘটনার দিন বিকেলে মখলিছ উল্লাহ (৮০) ও আব্দুল খালিকের পরিবারের শিশুরা বাড়ির উঠোনে খেলছিল। খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে মখলিছ উল্লাহকে হাতের কনুই দিয়ে আঘাত করেন আব্দুল খালিক। এতে ঘটনাস্থলেই মখলিছ মাটিতে পড়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায়  তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে আবাসিক চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বলেন, বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি রাতে মারা যান।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
/এনএস/এমএন এইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের