বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও দেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ২১:২৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:৪৯

বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, ‘মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের খুব ক্ষতি হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য সবকিছুও ম্যানেজ করা সম্ভব।’

শুক্রবার (৭ অক্টোবর) বিকালে সিলেট নগরীতে সরকারের একটি উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়ক সংস্কার ও ফোরলেন কাজ উদ্বোধন করেন। সড়কটির ছয় কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের