হবিগঞ্জ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১১:২২আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৫৫

বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে হবিগঞ্জ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা। বিকল্প পরিবহনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলে হবিগঞ্জে মটর মালিক গ্রুপের আওতাধীন সকল গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রীকে হেঁটে ও বিকল্প পরিবহনে গন্তব্যে যাত্রা যাতায়াত করতে দেখা গেছে। ফলে ভোগান্তির সঙ্গে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ঢাকাগামী যাত্রী মাহবুব আলম বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকায় যাবো। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিপদে পড়েছি। এখন অটোরিকশা দিয়ে শায়েস্তাগঞ্জ যাবো। সেখান থেকে সিলেট বা মৌলভীবাজারের গাড়ি দিয়ে ঢাকা যেতে হবে।’

সিলেটগামী যাত্রী আফজল হোসেন বলেন, ‘নির্বাচন হলে গাড়ি চলাচল বন্ধ থাকবে কেন? ভোট দিয়ে এসে শ্রমিকরা গাড়ি চালাতে পারেন। যাত্রীদের এভাবে কষ্ট দিয়ে তাদের কী লাভ?’

এ বিষয়ে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে দেশের প্রায় সব রুটে গাড়ি চলাচল করবে। আজ হবিগঞ্জ থেকে বাস চলাচল যে বন্ধ থাকবে তা আমরা সংবাদ সম্মেলন করে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আগেই যাত্রীদের অবহিত করেছি। তাই আশা করছি মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না। তবুও সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রী-সাধারণের কাছে দুঃখ প্রকাশ করছি।’

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে