সম্পত্তির জন্য ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি  
০৩ নভেম্বর ২০২২, ১৮:১২আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৮:১২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই পুতুল সিংহকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই বিপিন সিংহের বিরুদ্ধে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন ভাসুর। তিনি এখন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২ নভেম্বর) রাত ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুতুল সিংহের সঙ্গে তার বড় ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বুধবার বিকালে দুই পরিবারের মধ্য বাগবিতণ্ডা হয়। পরে ক্ষিপ্ত বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ রাত সাড়ে ১০টায় পুতুলের বাড়ি গিয়ে তার ওপর হামলা চালান। স্বামীকে বাঁচাতে স্ত্রী লক্ষ্মী রানি সিনহা এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে গেলে বিপিন ও তার ছেলে পালিয়ে যান। গ্রামবাসী মুমূর্ষু পুতুল সিংহ ও লক্ষ্মী রানি সিনহাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন লক্ষ্মী রানির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হামলাকারী দুজন ও তাদের পরিবারের লোকেরা আত্মগোপন রয়েছেন।  

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ