তাহসিনা রুশদীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ০২:১৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:৩৪

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ইলিয়াস আলীর স্ত্রী।

এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা সমাবেশ সফলের জন্য বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আসছিলাম। গোয়ালাবাজারে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটেছে। তারা বাধা দিয়েছে। কিন্তু আমি তাদের বাধা মানি নাই।’

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, হামলা আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ। পাশাপাশি প্রচারপত্র বিতরণের সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন ও উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলামকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

তবে ইলিয়াসের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিলেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

এদিকে, তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেটজুড়ে যখন আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ নিয়ে প্রচার প্রচারণা চলছে, সিলেটবাসী যখন বিএনপির সমাবেশে একাত্মতা পোষণ করেছে, এমন সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিন্দনীয়।’

/এলকে/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম