হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৬:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৬:৫৯

বাস চলাচলে প্রশাসন বাধা দিচ্ছে অভিযোগ তুলে শুক্রবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক শহরে যানজট সৃষ্টি করলেও সেগুলো বন্ধ করা হচ্ছে না।

তিনি বলেন, আমরা বলেছি, এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহন বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরীয়ার বলেন, বেশ কিছু দিন আগে নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শহরে বাস প্রবেশ করবে না। এতদিন বাইরে থাকলেও হঠাৎ বুধবার বাস শহরে প্রবেশ করতে শুরু করে। তবে বাসগুলোকে শহরের বাইরে আগের স্থানেই থাকতে বলা হয়েছে। মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে পুনরায় এই বিষয়ে আলোচনা করবো। 

আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এর আগেই সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবার হবিগঞ্জেও পরিবহন ধর্মঘট ডাকা হলো।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি