সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ০২ মে ২০২৩, ১৪:৩৮

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন। ফলে সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম গাজীপুর, সিলেট ছাতক জগন্নাথপুর দিরাইসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে আসছেন- কিন্তু বাস টার্মিনাল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি জেলা পরিষদ। ছোট এই টার্মিনালে কোনোভাবে মিনিবাস স্ট্যান্ডবাই করে রাখা যায়। আন্তঃজেলা পরিবহনের বড় বাসগুলো সেখানে রাখা যায় না। তাই সিলেট সুনামগঞ্জ সড়কের পুরাতন বাসস্ট্যান্ড, হাজীপাড়া, কালীপুর মোড়সহ বিভিন্ন স্থানে বাস দাঁড় করিয়ে রাখেন শ্রমিকরা।

এতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়েন সীমাহীন দুর্ভোগে। আবার রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখলে পুলিশ হয়রানি করে। এই সমস্যার সমাধানের জন্য তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবীর বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল, টার্মিনাল সংস্কার করা ও টার্মিনালের পুকুরের মাটি ভরাট করে বাস ও মিনিবাস রাখার জায়গা বৃদ্ধি করা। কিন্তু আজ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হয়নি। তাই জেলার সব পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মবিরতির ডাক দিয়েছেন।

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, আন্তঃজেলা বাস রাখার জায়গা নেই টার্মিনালে- এটি নতুন সমস্যা নয়। অনেক পুরনো সমস্যা। অথচ এ বিষয়ে কেউ কোনও গুরুত্ব দিচ্ছেন না।

/এফআর/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী