ওসমানী মেডিক্যাল ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার, তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ২১:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২১:১৪

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসের পরিত্যক্ত একটি কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে বুধবার (৩০ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক। তিনি বলেন, ‌‌‘আবু সিনা ছাত্রাবাসের ওই কক্ষ অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই কক্ষে কোনও শিক্ষার্থী থাকতো না। এখানে কীভাবে এসব জিনিস এলো তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকালে কয়েকজন শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু সিনা ছাত্রাবাসের পরিত্যক্ত একটি কক্ষ থেকে কয়েকটি কুড়াল, হকিস্টিক ও ক্রিকেট স্টাম্প এবং জামায়াত-শিবিরের প্রচার-প্রচারণাপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধার হওয়া কক্ষটি আগে শিবির কর্মীদের দখলে ছিল বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, ‘এ নিয়ে থানায় কেউ এখনও অভিযোগ দেয়নি। বিষয়টি ছাত্রাবাসের ভেতরে হওয়ায় ছাত্রাবাস কর্তৃপক্ষ অভিযোগ করার কথা ছিল। কিন্তু তারা করেনি। এরপরও বিষয়টি তদন্ত করে আমরা আইনি ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে