স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪

হবিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মোস্তফা (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে  স্কুলছাত্রীকে ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় তারা। ঘটনার পরদিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে মানুষ বিরত থাকবে। রায়ে বাদীপক্ষ খুশি। এখন আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান