বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় সেনাসদস্যের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ায় বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসে সেনাবাহিনীর কয়েকটি ইউনিট।  বৃহস্পতিবার রাতে ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সামিন বলেন, সাজ্জাদুল ইসলাম নামে একজন সেনাসদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং সাড়ে ৯টার দিকে মরদেহ নিয়ে চলে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পের এক সৈনিক বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি