দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৩:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৩:১২

মৌলভীবাজারে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর এখন পর্যন্ত শ্রীমঙ্গলে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল ও রাতে শীতের তীব্রতা বেশি থাকলেও দিনে রোদ থাকায় গরম অনুভূত হচ্ছে। তবে বিকাল ও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে। বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তাপমাত্রা নিচে নামার কারণে বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আমাদের রেকর্ড মতে, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে।

তিনি আরও জানান, সোমবার (২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি আর শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
গ্রামে ১০ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অতিষ্ঠ মানুষ
অর্ধেকে নেমেছে সরবরাহ, সারা দেশে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম