বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৮:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:১৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাভবন সি-র পাশে নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপে রঙ করার সময় বাঁশ ভেঙে পড়ে নাঈম আহমদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ভবনের ঠিকাদার আসগর আলী বলেন, সোমবার (১৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপে রঙ করার সময় বাঁশ ভেঙে পড়ে যান। এসময় গুরুতর আহত হন। পরে সেখান থেকে ওসমানী মেডিক্যালে নেওয়া হয়। গত দুই দিন ধরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, দ্বিতল ভবনে রঙ করার সময় পড়ে গিয়ে ওই শ্রমিকের দুই হাত ও মুখের নিচের অংশ ভেঙে যায়। নাকও থেঁতলে যায়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে আত্মীয়দেরকে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত ও এ নির্মাণ শ্রমিকের মৃত্যু নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানকে একাধিবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, লোকটি মারা যাওয়ার খবর শুনেছি। আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাজ করায় তার সুচিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ মানবিক সহযোগিতা করা হয়েছে।

আর্থিক সহযোগিতার বিষয়ে রেজিস্ট্রার বলেন, চুক্তির মাধ্যমে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিয়েছি। তিনি বাইর থেকে শ্রমিক এনেছেন। শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখা তার দায়িত্ব।

উল্লেখ্য, নিহত শ্রমিক নাঈম সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ গ্রামের ওয়াতির আলীর ছেলে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী