উড্ডয়নের আগে ফাটলো বিমানের চাকা

সিলেট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে যায়। তবে এতে কোনও যাত্রী হতাহত হননি। 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন। ইংল্যান্ডের ম‌্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইট‌টি দুপুরে ফেরার কথা ছিল। মেরামত শেষে বিকাল ৩টা ৫০ মিনিটে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয় বিমানটি।

বিষয়‌টি নি‌শ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ বলেন, ‘বিমান বাংলাদেশের চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। তবে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীদের না‌মিয়ে ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার পর বিকাল ৩টা ৫০ মিনিটে সিলেট বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম