সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

সিলেট প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮

জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘জানাজা শেষে পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে রাত সাড়ে ৮টায় নুরুল ইসলাম খানকে দাফন করা হবে।’

আসরের নামাজের পর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নুরুল ইসলাম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এশার নামাজের পর বিশ্বনাথ সদর উপজেলার আলিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে। এরপর তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়ি শ্রীধরপুর গ্রামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নুরুল ইসলাম খানের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তবে তিনি সিলেট নগরের আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম খান। ১৯৯১ সালে পঞ্চম ও ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

নুরুল ইসলাম খান ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম