‘আনোয়ারুজ্জামান সরকার থেকে টাকা আদায়ে সক্ষম, তিনি শেখ হাসিনার স্নেহের পাত্র’

সিলেট প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ২৩:০০আপডেট : ১৯ জুন ২০২৩, ২৩:০২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘এই সিলেটের মাটি নৌকার ঘাঁটি। এই মহানগরীর উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো সৎ, যোগ্য ও কর্মঠ মানুষের প্রয়োজন। সিলেট নগরবাসীর উন্নয়নে, জলাবদ্ধতা, মশাসহ অন্যান্য সমস্যা সমাধানে যত কোটি টাকার প্রয়োজন আনোয়ারুজ্জামান চৌধুরী সরকারের কাছ থেকে তা আদায় করতে সক্ষম। কারণ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ স্নেহের পাত্র।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হযরত শাহজালাল ও শাহপরানের (র.) স্মৃতিধন্য এই আধ্যাত্মিক নগরীর মানুষ উন্নয়নের স্বার্থে শেখ হাসিানা ও আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে আছেন। সিটির সর্বস্তরের জনসাধারণ ঝড় বৃষ্টি বা যেকোনও প্রাকৃতিক দুর্যোগেও বুধবার ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’

সোমবার (১৯ জুন) রাত ৮টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় জনসভায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আমি আপনাদের ও এই মাটির সন্তান। মানুষের সেবার জন্যই রাজনীতিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে বঙ্গবন্ধুর নৌকা দিয়ে পাঠিয়েছেন। গত এক মাসে আমি আপনাদের যে সাড়া পেয়েছি, তা এক কথায় অভাবনীয়। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

তিনি বলেন, ‘বুধবার (২১ জুন) নির্বাচন। আমি জানি, ঝড় বৃষ্টি বা যেকোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে হলেও আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। দীর্ঘ প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারাই ছিলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার যারা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সেখানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম