সিলেটে ১৫০ কেন্দ্রের ফল ঘোষণা, বিপুল ভোটে এগিয়ে নৌকা

সিলেট প্রতিনিধি
২১ জুন ২০২৩, ১৭:৫৯আপডেট : ২১ জুন ২০২৩, ২০:৪৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বুধবার (২১ জুন) বিকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে ফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

১৯০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৫০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এগিয়ে রয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৭৪ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই সিটিতে পঞ্চমবারের মতো নির্বাচন হয়েছে। এখানে মোট ভোটকেন্দ্র ১৯০টি। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে বাকি প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা); জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া); মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট); মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

/এফআর/
সম্পর্কিত
লন্ডনে ফিরেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট সিটি মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সিলেটকে বাসযোগ্য করে গড়ে তুলবো: নবনির্বাচিত মেয়র
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি