সিলেটকে বাসযোগ্য করে গড়ে তুলবো: নবনির্বাচিত মেয়র

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ০২:২৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৩২

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে নগর ভবনে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে নগরীর উন্নয়নে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসেবে নির্বাচিত করে নগর ভবনে পাঠিয়েছেন। মেয়র হিসেবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।

তিনি আরও বলেন, সিলেটকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমার নির্বাচনি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করবো। এই কাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগিতা চাই। এই সহযোগিতা থেকে আমি বঞ্চিত হবো না বলে দৃঢ় বিশ্বাস।

২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

গত ৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান। শপথের গ্রহণের প্রায় চার মাস পর মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচন জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
আরেক মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
সর্বশেষ খবর
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার