প্রথম নির্বাচনে বাজিমাত, ১০ বছর পর সিলেটে মেয়র পেলো আ.লীগ

সিলেট প্রতিনিধি
২১ জুন ২০২৩, ২১:৩৯আপডেট : ২১ জুন ২০২৩, ২৩:৫২

এ যেন রূপকথার গল্প। প্রবাস-জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দেশে কোনও পর্যায়ের নির্বাচনে অংশ নেননি আনোয়ারুজ্জামান চৌধুরী। জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে সিলেট সিটি করপোরেশনের পঞ্চম মেয়র নির্বাচিত হয়েছেন। প্রবাস থেকে ফিরে অনেকটা সহজেই পেলেন এই বিজয়। সেই সঙ্গে ১০ বছর পর সিলেটে দলীয় মেয়র পেলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

বুধবার (২১ জুন) রাতে নগরের মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়াম থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। ১৯০ কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ নিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে মেয়র হন বদর উদ্দিন আহমদ কামরান। ২০০৮ সালে নির্বাচনে কারাগার থেকে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন তিনি। তাকে হারিয়ে ২০১৩ সালে মেয়র হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। এরপর ২০১৮ সালে আবারও মেয়র নির্বাচিত হন তিনি। এবার তফসিল ঘোষণার পর নির্বাচন না করার ঘোষণা দেন মেয়র আরিফুল হক।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। এখানে মোট ভোটকেন্দ্র ১৯০টি। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এরমধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে ১২ হাজার ৭৯৪, জাকের পার্টির মো. জহিরুল আলম গোলাপ ফুল প্রতীকে তিন হাজার ৪০৫, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ ঘোড়া প্রতীকে চার হাজার ২৯৬, মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে দুই হাজার ৬৪৮, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ২৯ হাজার ৬৮৮ এবং মোশতাক আহমেদ রউফ হরিণ প্রতীকে দুই হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।’ 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম