বাসচাপায় প্রাণ গেলো অটো‌রিকশার ৫ যাত্রীর

সিলেট প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ০০:১৮আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০০:১৮

সিলেট তামাবিল মহাসড়কে বাসচাপায় ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।  শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জৈন্তাপুরের বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোশদ আলী (৫০), একই উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মিল আলীর ছেলে হাজী নুর উদ্দিন (৫৫), বারগতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আবদুল মতিন (৪৫)।

পুলিশ জানায়, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশে যাওয়া যাত্রীবাহী বাস জৈন্তাপুরের দরবস্ত এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া অটো‌রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশায় থাকা দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জনের মৃত‌্যু হয়। নিহতদের মধ্যে অটো‌রিকশার চালক রয়েছেন কিনা সে‌টি জানা যায়‌নি। নিহতরা সবাই অটো‌রিকশার যাত্রী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক মন্ডল। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করার পাশাপাশি আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম