বুধবার সরকার পতনের নতুন ঘোষণা আসবে: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ২২:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২২:১৫

আগামী বুধবার (১২ জুলাই) ঢাকার সমাবেশ থেকে সরকার পতনে ‘রাজপথে নামার’ নতুন ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ ঢাকায় একটা সমাবেশ হবে। সেই সমাবেশে নতুন ঘোষণা আসবে, সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে।’

রবিবার (৯ জুলাই) বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে সরকার পদত্যাগসহ ১০ দফা দাবিতে তারণ্যের এই সমাবেশ হয়। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। নেতাকর্মীদের মাথায় লাল-সবুজ-হলুদ রঙের টুপি এবং গায়ে ছিল রঙিন টি-শার্ট। গত ১০ জুন চট্টগ্রামে কর্মসূচি শুরু করে ইতিমধ্যে বগুড়া ও বরিশালে তারুণ্যের সমাবেশ শেষ করেছে দলটি। সিলেটের সমাবেশটি চতুর্থ। এরপর খুলনা ও ঢাকায় হবে।

সমাবেশের শুরুতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধে সিলেট সেক্টরে নেতৃত্বদানকারী জিয়াউর রহমান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।   

তিনি বলেন, ‘আজ দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের যে মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর নির্যাতন ভোগ করছেন, তাকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান যিনি ১০০০ মাইল দূরে মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন; তাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনও উপায় নেই।’
 
মির্জা ফখরুল বলেন, ‘এই যাত্রায় তরুণদের জেগে উঠতে হবে, সমগ্র মানুষকে জাগিয়ে তুলতে হবে। গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রীকে মুক্ত করবার জন্য, তারেক রহমানকে ফিরিয়ে আনবার জন্য, আমাদের মানুষকে মুক্ত করবার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমাদের এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।’

তিনি বলেন, ‘এই সংগ্রামে রাজপথে মানুষ আর মানুষ, তরুণ আর তরুণ, যুবক আর যুবকের সমাহার দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকার; যারা আমার বুকের ওপর চেপে বসে আছে, তাদের পরাজিত করে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট ও জনগণের রাষ্ট্র নির্মাণ করতে হবে।’
 
মির্জা ফখরুল বলেন, ‘দুইটা নির্বাচন করেছে এর আগে। আর নির্বাচনটা কি? নির্বাচনটা হলো একটা অস্ত্র। বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন ব্যবস্থাকে তাদের মতো করে ব্যবহার করার জন্য তারা নির্বাচনটা ব্যবহার করেন। আর বলবেন, নির্বাচন তো হবে। আওয়ামী লীগের আমলে নাকি সবচেয়ে ভালো নির্বাচন হয়, আওয়ামী লীগ নাকি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারে—এসব কথা বলে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষের সার্বভৌমত্ব থাকবে, কাজ করে আয় করার ব্যবস্থা থাকবে, মানুষ সহজভাবে জীবনযাপন করতে পারবে। আমাদের তরুণ ছেলেরা আজ কোনও চাকরি পায় না। ফলে বেকারত্ব বাড়ছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। এই তারুণ্যের সমাবেশে একটাই লক্ষ্য হওয়া উচিত—আজ দেশকে মুক্ত করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে রাস্তায় নামতে হবে। ফয়সালা হবে কোথায়? রাজপথে ফয়সালা করতে হবে।’

সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন
 
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকের খবরের কাগজে দেখবেন ডেঙ্গুতে ঢাকায় এখন পর্যন্ত ১০০ জনের ওপর মারা গেছে। তার মধ্যে শিশু আছে ৭০ জন। কোনও রকম কোনও ব্যবস্থা হচ্ছে না ডেঙ্গু দূর করবার জন্য। চট্টগ্রামে আজ এক পরিবারের সাত জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’ 

মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকায় বেরিয়েছে যে, পরিকল্পনা মন্ত্রণালয়ের ইভালুয়েশনে বিদ্যুৎ খাতকে বলা হয়েছে অপচুক্তি ও লুটেরা মডেল। কারা বলছে? সরকারের লোকেরা। কেন বলছে? শুধু কেন্দ্রগুলোতে উৎপাদন না করে বিদ্যুৎ বাবদ ভাড়া দিতে হচ্ছে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ২৪ হাজার কোটি টাকা। সবমিলিয়ে গোটা বিদ্যুৎ খাতে লোকসান দিয়েছে এক লাখ ৪৮ হাজার কোটি টাকা; এই দুই বছরে।’
 
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—যুবদলের নেতা সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, যুবদলের জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন ও ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব।

গুম হওয়া দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, ছাত্রদলের জোনায়েদ আহমেদের মা আয়েশা বেগম ও ইফতেখার আহমেদ দিনারের বোন তাহমিন শারমিন তামান্না, নবীন ভোটার সাদিয়া কাউসার রুহি, সাবিহা জামান আরিফা, ক্ষমতাসীনদের হামলায় পঙ্গু যুবদলের খালেদুর রহমান খালেদ সমাবেশে নিজেদের মনের বেদনার কথা বলেন।
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার দুপুরে সিলেট পৌঁছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহ জালাল (রহ.) ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেন। 

/এসটিএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম