মৌলভীবাজারে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১৭:১৮আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:২৪

মৌলভীবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফি হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাফি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার আলফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোক্তাদির হোসেনের ছেলে। শনিবার (২৯ জুলাই) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার বইয়ের কোরাসের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাফি জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

জেলা সির্ভিল সাজন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর এ পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম