টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার দুই শিশুর জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ০০:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০০:৪৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পুলিশের করা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হওয়া দুই শিশুর জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় শিশু আদালতের বিচারক জাকির হোসেন এক হাজার টাকা মুচলেকার মাধ্যমে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, বৃহস্পতিবার শিশু আদালতে আসামিদের জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন। ওই শিশুরা গাজীপুর জেলার টঙ্গী কিশোর সংশোধনাগারে রয়েছেন। 

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে ঢাকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়। ৩১ জুলাই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওইদিন সন্ধ্যায় তাদের সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালতের বিচারক ফরহান সাদিক আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান। গত ২ আগস্ট ফারহান সাদিকের আদালতে ৩২ জন আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। এদিকে রাষ্ট্রপক্ষে পুলিশের কোর্ট ইন্সপেক্টর আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করে জামিনের বিরোধিতা করেন। আদালত জামিন ও রিমান্ড আবেদনের দীর্ঘ শুনানি গ্রহণের পর ৩২ আসামির ৫ হাজার টাকার মুচলেকার মাধ্যমে জামিন আবেদন মঞ্জুর করেন। রাত ১০টার দিকে আসামিরা সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান। আগামি ১৬ আগস্ট এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি