সিলেটে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় মামলা, গ্রেফতার ৩

সিলেট প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১১:৫০আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:৫০

সিলেট নগরের আখালিয়া এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) কোতোয়ালি থানার এসআই এ এ এইচ এম রাশেদ ফজল মামলাটি করেন।

ইতোমধ্যে এ ঘটনায় পুলিশ ও র‌্যাব তিন জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।

গ্রেফতাররা হলেন- কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান নুরুর রহমান (৫০)। তিনি কোতোয়ালি থানাধীন আখালিয়া তপুবন এলাকায় থাকেন। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাউলাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলম (৪৫)। তিনি কোতোয়ালি থানাধীন আখালিয়া ধানুহাটারপাড় এলাকায় থাকেন। ক্বারি ইসহাক। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ফতেহপুর মাদ্রাসার শিক্ষক ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক। সিলেট বেতারের ক্বারিও তিনি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, মামলায় ৪৫টি আংশিক পোড়ানো ধর্মগ্রন্থ জব্দ দেখানো হয়েছে। তাদের দুপুরে তাদের আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম