রাতের আঁধারে মহাসড়ক অবরোধ করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ০৮:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৮:৫৬

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে চৈতন্যপুর গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সাবেক সভাপতি রব্বান মিয়ার ভাগিনা সিএনজি অটোরিকশাচালক নাসির মিয়া এক যাত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

পরে এ ঘটনার জেরে নাসিরের সঙ্গে উমরপুর গ্রামের লুৎফুর রহমানের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৈয়দপুর বাজারে মহাসড়কের দুই প্রান্তে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে করেন। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তখন একটি টং দোকানে ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় এক ঘণ্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, চৈতন্যপুর ও উমরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। বুধবার সন্ধ্যার পর এক যাত্রীর সঙ্গে সিএনজিচালকের বাগবিতণ্ডার জেরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের