সিলেটের নদী থেকে পর্যটকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ২১:১৯আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২১:১৯

সিলেটের জাফলংয়ের ডাউকি নদীতে নিখোঁজ রমিজ উদ্দিন (৫৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টার পর নদী খেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান। পর্যটকদের সতর্ক করা হলেও তারা অতিউৎসাহী হয়ে পানিতে গোসল করতে নামেন। সে জন্য দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গোয়াইনঘাট থানা, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকাল সাড়ে ৫টার দিকে জাফলং ডাউকি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি