সুনামগঞ্জে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৩০

সুনামগঞ্জের বরাম হাওরের তীরবর্তী উজানধল গ্রামের মাঠে শুরু হয়েছে দশম শাহ আবদুল করিম লোক উৎসব। শুক্রবার বিকালে লোক উৎসবের শুভসূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উৎসবের শুরুতে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জীবন দর্শন ও তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। 

শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে শাহ নুর জালালের সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি শামছুল ইসলাম সর্দারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়েতের সাবেক রাষ্ট্রদুত মেজর জেনারেল আহসার উদ্দিন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, করিম গবেষক ও কবি শুভেন্দু ইমাম, কবি ও লোকসাহিত্য গবেষক ড. মোস্তাক আহমেদ দীন,তাড়ল ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কবি তুষার কর,সাংবাদিক টিপু সুলতান,একে কুদরত পাশা প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন,  কোনও বাউল তার রচিত গানের সংখ্যা দিয়ে বাউল সম্রাট হতে পারেন না।  গানের গুণগতমান দিয়ে বাউল সম্রাট হতে হয়।বাউল শাহ আবদুল করিমের সৃষ্টিকর্মের মধ্যে আমরা তা দেখতে পাই। তার এই সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি ভক্তদের মন জয় করেছেন।

বক্তারা আরও বলেন, শাহ আবদুল করিমের গান ও সৃষ্টিকর্ম নিয়ে কিছু সংখ্যক লোক কোটি কোটি টাকা ব্যবসা করছে, কিন্তু তার সৃষ্টিকর্ম সংরক্ষণ করতে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। শাহ আবদুল করিম বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছিলেন। আজ সংরক্ষণের উপযুক্ত পরিবেশ না থাকায় তিলে তিলে নষ্ট হচ্ছে। অথচ স্ব-ঘোষিত করিম গবেষকগণ বিভিন্ন ইলেকট্রনিক্স গণমাধ্যমে তার জীবন দর্শনকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন।

প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাউল সম্রাট করিমের স্মৃতি সংরক্ষণের জন্য যাদুঘর নির্মাণ ও উজানধল গ্রামের সড়ক থেকে তার বাড়ি যাওয়ার সড়কটি সংস্কার করা হবে। এজন্য দিরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন। বাউল শাহ নূর জালাল, আবদুর রহমান, রণেশ ঠাকুর, দুখু মিয়াসহ স্থানীয় বাউলরা আবদুল করিমের একাধিক গান পরিবেশন করেন। এছাড়া রাতে মঞ্চে গান পরিবেশন করেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত বাউল শিল্পীরা। ভোররাত পর্যন্ত বাউল গানের আসর চলবে। রবিবার ভোরে লোক উৎসবের সমাপ্তি ঘটবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের