‘সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারাকে অজামিনযোগ্য করা হয়েছে’

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আজ সংসদে সাইবার নিরাপত্তা আইন উত্তাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সাইবার নিরাপত্তা আইনটি প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন এর ফলে সাংবাদিক বন্ধু, শিল্পী, সাহিত্যিকদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে না।’

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে মাত্র চারটি ধারাকে অজামিনযোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি- যেসব বিষয় রয়েছে সে ধারাগুলোকে অজামিনযোগ্য করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারাগুলো জামিনযোগ্য করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সাংবাদিক বন্ধু ও আইনমন্ত্রীকে ডেকেছিলাম। আলোচনার পরিপ্রেক্ষিতে কেউ যদি মিথ্যা মামলা করেন তা যদি প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ আনা হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী একটি ম্যাসেজ দিতে চান, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করতে চান। এখানে স্বাধীন মত প্রকাশে কোনও বাধা ও মনস্তাত্ত্বিক কোন চাপ থাকবে না।’

এর আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে ৮০ কোটি টাকা ব্যয়ে আট একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির এমপিসহ জেলা-উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
এআই ট্রাফিক জরিমানার নামে সাইবার ফাঁদ
ঈদের ছুটিতে সাইবার আক্রমণ নিয়ে সতর্কতা
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম