‘যারা ভিসানীতি দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল’

সিলেট প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা ভিসানীতি দিয়েছে তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের ফির ওপর নির্ভরশীল। আরোপিত ভিসানীতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশ গমনের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের উদ্বোধনী বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দেয়া ভিসানীতি আগামী নির্বাচনে প্রভাব পড়বে না দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের ওপর এটা নিয়ে কোনও চাপ নেই। সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর। একইসঙ্গে সবধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নির্বাচন যথা সময়েই হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

৫০তম গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতার চূড়ান্তপর্বে দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসা প্রতিযোগীরা চারটি অঞ্চলে বিভক্ত হয়ে এতে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট মিলিয়ে অংশগ্রহণ করেছে প্রায় চার লাখ শিক্ষার্থী। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১ অক্টোবর।

/এফআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম