হবিগঞ্জে ১৪ বিএনপি নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৬:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:১৬

হবিগঞ্জে পৃথক দুটি মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ এ আদেশ দেন।

কারাগারে পাঠানো হয়েছে বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, জহিরুল ইসলাম সেলিম, গোলাম মাহবুব, মুর্শেদ আলম ও হাফিজুল ইসলামকে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলজার আহমেদ জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মাহি একটি মামলা করেন।

গত ২৯ আগস্ট পৃথক দুটি মামলায় ১৮৩ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার ১৫০ নেতাকর্মী হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি