প্রেমের সম্পর্কে মনোমালিন্য, মামলার পর কারাগারে তরুণ-তরুণীর বিয়ে

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৭:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:২৫

নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা এক আসামির সঙ্গে বাদীর বিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে ওই কারাগারের সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, হাইকোর্টের আদেশে এক হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ওই হাজতির নাম রায়হান হোসেন (২৬)। তিনি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সতিঝিরগাঁওর ছমির আলীর ছেলে। মামলার বাদীর বাড়িও একই জেলার কুলাউড়া উপজেলার উচলাপাড়া গ্রামে।

সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, গত বছরের ২৬ মে কুলাউড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। পরে ওই মামলায় রায়হানকে গ্রেফতার করে এই কারাগারে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মামলার বাদীর সঙ্গে আজ বিয়ে হয়।

তিনি বলেন, বিয়েতে উভয় পক্ষের একজন করে অভিভাবক উপস্থিতি ছিলেন। তাদের সম্মতিতে পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। গত বছরের মে মাস থেকেই রায়হান কারাগারে বন্দি আছেন।

জেল সুপার আরও জানান, পরিচয়ের সূত্র ধরে আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই তরুণী।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি