সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৩

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৩:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:১৩

সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলে বাধা দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশও রবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড আরপিননগর মোড় ও জামতলা মোড় রণক্ষেত্রে পরিণত হয়। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় শহরের আরপিনগর ও জামতলা এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতাল পালনে মিছিলে নামেন। এতে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা দূরে সরে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৩

বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর আবারও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ছিটাগুলি বর্ষণ করে। পরে পুলিশ সদস্যরা একত্র হয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা সরে যায়। এ সময় সড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। দুই সড়কের পাশে আটকা পড়ে অনেক গাড়ি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দাবি করেন, পুলিশের হামলায় বিএনপির ৭/৮ নেতাকর্মী আহত হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি