আচরণবিধি ভঙ্গের জবাব দিয়ে ব্যারিস্টার সুমন বললেন, ‘আমি যেখানে দাঁড়াই মানুষ চলে আসে’

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩

হবিগঞ্জে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটি ও হবিগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী জজ সবুজ পালের  আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জবাব দেন এই প্রার্থী।

সুমনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনি জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনি সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, ওই নির্বাচনি সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়নি।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, একজন প্রার্থী হিসেবে আমার বয়স দুই সপ্তাহ। এর আগে আমি একজন আইনজীবী ও ফুটবলার হিসেবে মানুষ আমাকে ভালোবাসে। তাই আমি যেখানে দাঁড়াই সেখানে কিছু মানুষ এসে যায়। ২ ডিসেম্বর আসামপাড়া বাজারে আমার পূর্বনির্ধারিত কোনও প্রোগ্রাম ছিল না। আমি আইনের মানুষ তাই আমরা সবসময় চেষ্টা থাকে যেন আইনের কোনও লঙ্ঘন না হয়।

তার বক্তব্যে নির্বাচন অনুসন্ধান কমিটি সন্তুষ্ট কি না জানতে চাইলে সুমন বলেন, আমি আমার বক্তব্য উপস্থাপন করেছি। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, সন্তুষ্ট কি না নির্বাচন অনুসন্ধান কমিটি সেটা সিদ্ধান্ত নেবেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান