মৌলভীবাজারের চার আসনে ২০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪

মৌলভীবাজারের চারটি আসনে ২০ জন প্রার্থীর মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নিয়ে নির্বাচনি প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, মৌলভীবাজারে চারটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় ২০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২ জন প্রার্থী উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেতে রিট দায়ের করেছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন নৌকা, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

এই আসনটি একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। দুইটি উপজেলা মিলিয়ে এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৪ হাজার ৭৬৮। এর মধ্যে বেশি ভোটার একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায়। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১০৪। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৬৪।

জুড়ী উপজেলায় পুরুষ ভোটার আছেন ৫৯ হাজার ৭০৬ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৯৫৮ জন। বড়লেখা উপজেলায় পুরুষ ভোটার ৯৯ হাজার ৭৫৯ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৩৪৫ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা, স্বতন্ত্র একে এম সফি আহমদ সলমান (আওয়ামী লীগ) ট্রাক, স্বতন্ত্র মো. আব্দুল মতিন কাঁচি, তৃণমূল বিএনপির এম এম শাহীন সোনালী আঁশ, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রাহমানী মিনার, ইসলামী ফ্রন্টের এনামূল হক মাহতাব মোমবাতি এবং বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু কুলা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮১৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৯২ এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৬২৫।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা, জাসদের আব্দুল মোসাব্বির  মশাল, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ি, এনপিপির মো. আবু বকর আম ও জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।

এই আসনে মোট ২০টি ইউনিয়নের মধ্যে ১২টি মৌলভীবাজার সদর এবং ৮টি রাজনগর উপজেলায়। রাজনগরে ৮টি ইউপির ৬৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৩৮ এবং মৌলভীবাজার সদরে একটি পৌরসভা ও ১১টি ইউপির ১০৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ৮০৫। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৫৭ এবং নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৩৮৬।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ নৌকা, ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন মিনার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী মোমবাতি মার্কায় নির্বাচন করবেন। 

২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৮৩০। এর মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৭৪২ পুরুষ এবং ১ লাখ ৯৯ হাজার ৮৮ নারী।

মৌলভীবাজার জেলায় ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মিলে মোট ভোটকেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ৩ হাজার ৩০৫টি।

/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী