সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত সফর

তুহিনুল হক তুহিন, সিলেট
১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটে তার সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বশেষ ২০২২ সালের ২১ জুন বন্যাকবলিত সিলেটের মানুষের দুঃখ-দুর্দশার করুণ চিত্র দেখতে হেলিকপ্টারযোগে এই বিভাগে আসেন তিনি।

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী সিলেটকে অন্যভাবে দেখেন। তাই তিনি এর আগে প্রতিবারই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি প্রচারণাও শুরু করেন। এবারের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাজার জিয়ারতের পাশাপাশি তিনি জনসভায় ভাষণ দেবেন।

সূত্র জানায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ওই বছরের ৩০ জানুয়ারি সিলেটে প্রাক নির্বাচনি জনসভায় যোগদান করেন। এর আগেও তিনি সিলেটে অনেকবার এসেছেন। এর মধ্যে ২০০১ সালের ফেব্রুয়ারি, আগস্ট ও সেপ্টেম্বরে তিনি তিনবার সিলেট সফর করেন। ১৯৮১ সালের ২৯ মে শেখ হাসিনা প্রথমবার সিলেটে আসেন। ওই সময় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এক জনসভায় বক্তব্য রাখেন।

এরপর ১৯৮৬ সালের ১০ অক্টোবর তিনি সিলেট সফর করেন। ওই সময়ও একই মাঠে বক্তব্য রাখেন। এর প্রায় দুই বছর পর ১৯৮৭ সালের ৯ অক্টোবর সিলেটের হরিপুরে আসেন। ১৯৮৯ সালের ২০ মার্চে তিনি সিলেট শহরের পুলের মুখে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর পরদিন ২১ মার্চ তিনি সিলেটের বালাগঞ্জ, বিশ্বনাথ ও জগন্নাথপুরে সফর করেন।

সূত্র আরও জানায়, ১৯৯০ সালের ৩ জানুয়ারি সিলেটের মোগলাবাজারে এক কৃষক সমাবেশে যোগ দেন বর্তমান প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সিলেট সফরে আসেন এবং ওই সময়ে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা করেন। এরপর ১৯৯৩ সালের ২৯ জুন তিনি সিলেট সফরে আসেন। ১৯৯৭ সালের ২৬ ফেব্রুয়ারি এবং একই বছরের ১৯ ও ২০ অক্টোবর বঙ্গবন্ধু কন্যা আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট বিভাগ আন্দোলনে যোগ দেন।

পরে ২০০১ সালের ১ ফেব্রুয়ারি, ২৭ আগস্ট ও ২৬ সেপ্টেম্বর, ২০০৪, ২০০৫, ২০১০ সালের ৩ এপ্রিল, একই বছরের নভেম্বর, ২০১২ সালের ২৪ মার্চ, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর, ২০১৫ সালের ১৮ জুন, ২০১৬ সালের ২১ জানুয়ারি ও ২৩ নভেম্বর তিনি সিলেট সফর করেন। এরপর ২০১৭ সালের ৩০ এপ্রিল হাওরের ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিনি সুনামগঞ্জের শাল্লা আসেন।

/এফআর/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম