দুই জন থেকে শুরু, একে একে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৩ গ্রামের মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১০:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৬

হবিগঞ্জের লুকড়ায় দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে হ‌বিগ‌ঞ্জের লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। আহত কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে তারা একে অপরের ওপর চড়াও হন। খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন এসে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী