৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সিলেটের ২৭ লাখ ভোটার

সিলেট প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ২২:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২:১৭

বিএনপিবিহীন নির্বাচন ঘিরে উৎসবের পাশাপাশি উৎকণ্ঠাও রয়েছে। তবে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থার মধ্যে রবিবার (০৭ জানুয়ারি) সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৭ লাখ ভোটার। 

এবারের নির্বাচনে ৩৫ প্রার্থীর নাম থাকলেও ভোটের মাঠে আছেন ৩৩ জন। ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ আর ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম আশরাফী।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। নির্বাচনে বিশৃঙ্খলা বা কারচুপির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৫৮ জন; জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আরও দুই জন আপিল করে প্রার্থিতা ফিরে পান। 

ছয়টি আসনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও নারী ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও কক্ষ আছে ছয় হাজার ছয়টি।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম