বিয়ের দাবিতে গ্রিস প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩

বিয়ের দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও গ্রামে গ্রিস প্রবাসী প্রেমিক সুহেল মিয়ার (৩৫) বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী (৩৪)। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল থেকে তিনি ওই প্রবাসীর বসতঘরে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে আশপাশের লোকজনের ওই বাড়িতে ভিড় বাড়তে থাকে।

ওই নারীর দাবি, তার বাড়ি একই উপজেলায় হলেও ইউনিয়ন ভিন্ন। ২০১৫ সালে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়ে গৃহপরিচারিকার কাজ করেন। সে সময় মোবাইলে পরিচয় হয় গ্রিসে অবস্থানকারী গৌরারং ইউনিয়নের খায়রুন বাজারের পাশে ঘোলেরগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে সুহেল মিয়ার সঙ্গে। তখন থেকেই তাদের কথা হয়। দেশে এসে বিয়ের প্রতিশ্রুতি করেন তারা। 

এই নারীর দাবি, একপর্যায়ে প্রেমিক সুহেল মিয়ার গ্রিসে টাকার প্রয়োজন হলে বিভিন্ন মাধ্যমে আট লাখ টাকা পাঠান তিনি। চার বছর আগে এই নারী দেশে এসে তার সুহেলের বাড়িতে বেড়াতে আসেন এবং প্রেমিকের আপন ছোট ভাই রাজুর হাতে প্রেমিকের জন্য কেনা সোনার একটি আংটি ও নগদ এক লাখ টাকা তুলে দেন।

অবস্থানকারী নারীর দাবি, আমার প্রবাস জীবনের ৮/১০টি বছরের কষ্টার্জিত প্রায় ১০ লাখ টাকা প্রেমিক সুহেল মিয়ার জন্য ব্যয় করেছি। তাছাড়া আমাকে আশ্বাস দিয়েছিল বিয়ে করবে, কিন্তু গত কয়েক মাস ধরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

সুহেলের মা রাজিয়া খাতুন জানান, তিনি জানতেন ভাইবোনের মতো সম্পর্ক রয়েছে উভয়ের মধ্যে। কিন্তু অবস্থান নেওয়া মেয়েটি বলছে প্রেমের সম্পর্ক। তারা বিষয়টি পারিবারিকভাবে খতিয়ে দেখছেন। টাকা পয়সা লেনদেনের বিষয় তিনি জানেন না।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী জানান, কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম