মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ১৬:০৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:০৩

এই তো গেলো ফেব্রুয়ারিতে আচমকা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারের সঙ্গে তিন বছরের সংসার অধ্যায়ের ইতি টানার কথা নিজ মুখেই জানান তিনি। এরপর থেকে একমাত্র পুত্র ফারিশকে ঘিরেই জীবনের ছক আঁকছিলেন মাহি। সঙ্গে সিনেমার কাজেও ফেরার বার্তা দিয়েছেন।

কিন্তু এর মধ্যেই গুঞ্জন উঠলো, আরেক নায়কের সঙ্গে প্রেমে জড়িয়েছেন মাহি। তিনি জয় চৌধুরী। এই গুঞ্জনের সূত্রপাত আবার তাদেরই সমন্বিত মন্তব্য থেকে! ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন মাহি-জয়। সেখানেই তারা জানান, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। যদিও তারা কখনও একসঙ্গে সিনেমায় কাজ করেননি!

তাহলে কীভাবে এমন গভীর বন্ধুত্ব গড়ে উঠলো? সে বিষয়ে ওই অনুষ্ঠানে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ যেকোনও জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

একই সুরে কথা বললেন জয় চৌধুরীও। এরপরই মূলত কানাঘুষা—তারা প্রেম করছেন। কিন্তু মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়। সেখানেই মাহি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জয়-মাহি জয়ের ভাষ্য, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি (জয়ের স্ত্রী) একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনও। কারণ মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম-ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনও সমস্যা নেই। আমাদের এমন কোনও সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’

উল্লেখ্য, মাহিয়া মাহি ও জয় চৌধুরী দুজনেরই ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। মাহি নায়িকা হিসেবে জনপ্রিয়তা, সাফল্য পেলেও জয় এখনও থিতু হতে পারেননি। তবে কাজ করছেন নিয়মিত। দীর্ঘ এই সময়ে কখনও এক সিনেমায় পাওয়া যায়নি তাদের।

মাহিকে সর্বশেষ দেখা গেলো এই ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ সিনেমায়। এতে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় বৃদ্ধা চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন। অন্যদিকে জয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে তার নায়িকা অপু বিশ্বাস।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?