মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে না পারলে মন্ত্রী হিসেবে আমার কোনও মূল্য নাই: কৃষিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ০০:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:৩৮

চা-শ্রমিকের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, আপনারা ভোট দিয়ে সাত বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কয়েকদিন আগের নির্বাচনে ভোট দিয়ে আমাকে সপ্তমবারের মতো এমপি বানিয়েছেন। আর প্রধানমন্ত্রী আমাকে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আপনাদের জীবনমানের আরও উন্নয়ন না করতে পারলে, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না করতে পারলে মন্ত্রী হিসেবে আমার কোনও মূল্য নাই।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সব মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সব মানুষের খোঁজখবর রাখেন। চা শ্রমিকদের প্রধানমন্ত্রী খুবই ভালবাসেন এবং সম্প্রতি তিনি চা শ্রমিকের মজুরি বৃদ্ধি করেছেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ

তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, কৃষকের সেবক। কৃষি বিভাগের কর্মকর্তাদের ইতোমধ্যে আমি নির্দেশনা দিয়েছি, কোনও কৃষক যাতে কষ্ট না পায়, সরকারি সেবা থেকে বঞ্চিত না হয়।

মন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী হিসেবে আমি সবসময় কৃষকের সঙ্গে থাকবো। লক্ষ্য একটাই, কোনও জমি খালি রাখা যাবে না। জমি খালি রাখলে, ফসল না ফলালে মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে না।

চা-শ্রমিক ও কৃষকদের উদ্দেশে তিনি বলেন, বাড়ির আঙিনা খালি রাখবেন না। অন্তুত কিছু শিম গাছ, লাউ গাছ, করল্লার গাছ, কয়েকটি বেগুন গাছ, কিছু শাকসবজি লাগান। এতে নিজের খাবারের প্রয়োজন মিটবে, বাজার থেকে কিনে খেতে হবে না।

পরে সন্ধ্যায় কৃষিমন্ত্রী কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান, পাত্রখোলা চা বাগান এবং শ্রীমঙ্গল উপজেলা রানার উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করেন।

/এফএস/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম