সিলেটে শিশুকে ধর্ষণের পর হত্যা: চার জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি 
৩০ জানুয়ারি ২০২৪, ১৬:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:০১

সিলেটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় মামলার ৩ আসামি উপস্থিত ছিলেন। আলোচিত এই হত্যা মামলায় ৩ জন কারাগারে থাকলেও আনোয়ার হোসেন নামের একজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ার হোসেন (পলাতক), মো. খোকন, ফয়সাল ও আনাই।

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইশতিয়াক আহমদ চৌধুরী। তিনি জানান, আদালতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। ধর্ষণের পর শিশুকে হত্যা করায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

তিনি বলেন, ‘২০০৯ সালের ২ এপ্রিল ভিকটিম তার ছোট ভাইকে নিয়ে গরু চড়ানোর জন্য বাড়ির পার্শ্ববর্তী মাঠে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা চার যুবক তাকে ধর্ষণের পর হত্যা করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ