তরমুজের দাম বেশি চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০২:৩০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:৩০

হবিগঞ্জ শহরে তরমুজের দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শায়েস্তানগর এলাকায় শহরের মোহনপুর গ্রামের রাজু আহমেদ নামে এক ব্যবসায়ীর কাছে তরমুজ কিনতে যান পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী। এ সময় তরমুজের দাম বেশি চাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয় তাদের। পরে দুজনের হাতাহাতি হয়। বিষয়টি তারা নিজেদের আত্মীয় ও প্রতিবেশীদের জানালে তারা ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে সংঘর্ষ লাগে দুই পক্ষের। একপক্ষ অন্যপক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনায় রাজু আহমেদ ও সৈয়দ মিয়াসহ দুই পক্ষের পাঁচ জন আহত হন। তাদের মধ্যে রাজু ও সৈয়দ মিয়াকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অপর তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, তরমুজের দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার-পাঁচ জন আহত হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। এরপর আবারও সংঘর্ষে জড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
তরমুজের মৌসুমি ব্যস্ততা
তরমুজের পাইকারি-খুচরা দামের ব্যবধানে ক্রেতাদের অসন্তোষ, অন্য ফলও চড়া
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী