আগের জামানতে ফিরতে সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৪

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ৬ জন বরাবরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হবিগঞ্জের দুই চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা এবং অ্যাডভোকেট ফয়জুর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের পক্ষে এই নোটিশ প্রদান করেন।

শনিবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা।

উকিল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনবিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগের দশ হাজার ও পাঁচ হাজার টাকার পরিবর্তে যথাক্রমে এক লাখ ও পঁচাত্তর হাজার টাকা নির্ধারণ করেছে। তাই আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের নিকট রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শুধু অনলাইনে নমিনেশন জমা দেওয়ার বিধি পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেওয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে জামানত ফির ব্যাপারে আগের অবস্থানে ফিরে যাওয়া ও অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেওয়ার বিধান সন্নিবেশের জন্য আমরা সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। উপযুক্ত জবাব না পেলে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি