কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ০২:২১আপডেট : ১২ মার্চ ২০১৬, ০২:২৪

লাশ উদ্ধার মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুরে নিখোঁজের ২ দিন পর পান্না বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পান্না বেগম কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত ৯ মার্চ বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পান্না বেগম।  অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পান্নার মৃত্যুর কোনও কারণ এখনও জানা যায়নি। মৃতদেহে কোনও আঘাতের চিহ্নও নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী